1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
এবার স্বামী যশের সঙ্গেই পূজার মণ্ডপে নুসরাত - Nadibandar.com
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ৪৮৬ বার পঠিত

কলকাতার আলোচিত সমালোচিত অভিনেত্রী নুসরাত জাহান ও অভিনেতা যশ দাশগুপ্ত। এবার পূজায় ভালো সময় কাটাচ্ছেন তারা। বিচারক হিসেবে মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়িয়েছেন। আবার একসঙ্গে ঢাক বাজিয়েছেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন নুসরাতের ফ্যান ক্লাব।

পূজার সময় আর কোনও রাখঢাক নেই। যশের হাত ধরেই মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়াচ্ছেন নুসরাত। বেশ খোশমেজাজে রয়েছেন দুই তারকা। যশ সঙ্গে এই ভিডিও দেখে অনেকেই ২০১৯ সালের পূজার কথা স্মরণ করেছেন। তখন ‘সহবাস সঙ্গী’ নিখিল জৈনের সঙ্গে এভাবেই পূজায় ঘুরে বেড়িয়েছিলেন নুসরাত।

নিখিলের সঙ্গে ঢাক বাজিয়েছিলেন তিনি। দু’বছরে পরিস্থিতি সম্পূর্ণ পালটে গিয়েছে। রোববার আবার ধুমধাম করে যশের জন্মদিন পালন করেছেন নুসরাত। সেখানে আবার যশ জন্য ‘হাজব্যান্ড’ ও ‘ড্যাড’ লেখা কেক আনেন অভিনেত্রী।

নুসরাতের কেক কেটেই জন্মদিন পালন করেন যশ। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেলিব্রেশনের ছবি শেয়ার করেন নুসরাত।

নদী বন্দর / সিএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com