1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
অভিনেতা উজ্জ্বলের স্ত্রী আর নেই - Nadibandar.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ১৬১ বার পঠিত

বাংলা চলচ্চিত্রের ‘মেগাস্টার’ উজ্জ্বলের স্ত্রী মেরিনা আশরাফ বিউটি আর নেই। বুধবার দিবাগত রাত ৩টা ৫৯ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স ছিল ৫২ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা উজ্জ্বল নিজেই।

তিনি বলেন, দুই সপ্তাহে আগে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মেরিনা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল তাকে। সেখানে তিনি মারা যান।

 

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে মেরিনা আশরাফ কিডনি জটিলতায় ভুগছেন। সম্প্রতি তার লাঞ্চে ইনফেকশন ধরা পড়ে। সে কারণে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।

আজ বাদ আছর গুলশান জামে মসজিদে উজ্জ্বলের স্ত্রীর জানাজা নামাজের পর তাকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে বলে জানান উজ্জ্বল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com