1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
গায়িকা সালমা এখন ব্যারিস্টারের বউ - Nadibandar.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ১৭২ বার পঠিত

২০১৮ সালের ৩১ ডিসেম্বর গায়িকা সালমা যখন বিয়ে করেন তার স্বামী সানাউল্লাহ নূরে সাগর তখন জজ কোর্টের আইনজীবী। পাশাপাশি তিনি লন্ডনের লিংকনস-ইনে ব্যারিস্টারি পড়ছিলেন।

অবশেষে সেটা সম্পন্ন হয়েছে। আর তাতে বেজায় খুশি নব্য এই ব্যারিস্টারের বউ সালমা। আনন্দের এই সংবাদটি ফেসবুকে শেয়ারও করেছেন। যেখানে সাগরকে ব্যারিস্টার সম্বোধন করে লেখেন, ‘আমি আজ সত্যিই অত্যন্ত খুশি ব্যারিস্টার সাহেব’।

পাশাপাশি স্বামীকে নিয়ে দু-চার কথাও লিখেছেন তিনি। লেখেন, ‘এটা আমার জন্য পরম পাওয়া। স্বামীর এই অর্জনে আমি গর্বিত এবং আনন্দিত! ব্যারিস্টার সানাউল্লাহ নূর সাগর মানুষ হিসেবেও অত্যন্ত নম্র, ভদ্র এবং মার্জিত! আমি আজ সত্যিই অত্যন্ত খুশি ব্যারিস্টার সাহেব।’

২০০৫ সালের ক্লোজআপ ওয়ান বিজয়ী সালমা নিজেও এখন আইনের ছাত্রী। সময় দিচ্ছেন শ্বশুরবাড়ি ময়মনসিংহ হালুয়াঘাটের মানুষদের। মেয়ের নামে গড়ে তুলেছেন সাফিয়া ফাউন্ডেশন। যেখানে সঙ্গী হিসেবে পেয়েছেন তার স্বামী সাগরকে। সালমা জানান, গানের পাশাপাশি মানুষদের নিয়েই কাজ করতে চান তিনি।

নদী বন্দর / বিএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com