1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
যশের হাত ধরে কাশ্মীরে রোমান্টিক নুসরাত - Nadibandar.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ১৯৪ বার পঠিত

প্রেম-বিয়ে নিয়ে আলোচনায় নিয়মিতই থাকছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান ও অভিনেতা যশ দাশগুপ্ত। অনেক বির্তক হয়েছে তাদের সর্ম্পক নিয়ে। কয়েক দিন আগে ছিল যশের জন্মদিন।

তখন দোকান থেকে বিশেষ কেক অর্ডার করে আনেন নুসরাত। তাতে লেখা ছিল ‘হাজব্যান্ড’ ও ‘বাবা’ শব্দগুলো। এর মাধ্যমে অভিনেত্রী বুঝিয়ে দিয়েছেন, যশ তার স্বামী এবং তার সন্তান ঈশানের বাবা।

এবার কাশ্মীরে গিয়ে প্রকাশ্যে ভালবাসার উদযাপনে মেতেছেন জনপ্রিয় এই অভিনত্রী। তার সঙ্গে আছেন যশ।

বুধবার (২৭ অক্টোবর) প্রথম একসঙ্গে ফ্রেমবন্দি হলেন তারা। হাতে হাত রেখে ভিডিও করেছেন ‘যশরত’। হাতের ছোঁয়া নয় শুধু। ঈশানের বাবার হাতে হাত বুলিয়ে আদরও করছেন নুসরাত।

ইনস্টাগ্রামে এই ভিডিও নিয়ে হইচই জুড়েছেন অনুরাগীরা। ভিডিওতে দেখা যাচ্ছে বসে রয়েছেন দু’জনে। নেপথ্যে আমির খান এবং কাজলের ‘ফানা’ ছবির ‘মেরে হাত মে’ গান।

এনা সাহা এবং যশ অভিনীত শিলাদিত্য মৌলিকের ছবি ‘চিনে বাদাম’-এর শুটিং শুরু হয়েছে কাশ্মীরে। কিন্তু ভূস্বর্গে বেড়াতে যাওয়ার এমন সুযোগ কে ছাড়ে! তাই যশের সঙ্গী হয়েছেন স্ত্রী নুসরাতও। কাজ এবং মধুচন্দ্রিমা- যাকে বলে এক ঢিলে দুই পাখি!

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com