1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
বয়সে বড় প্রেমিকা মালাইকাকে নিয়ে যা বললেন অর্জুন - Nadibandar.com
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ১৯০ বার পঠিত

এবারের দিওয়ালি পার্টিতে অনিল কাপুরের বাড়িতে হাজির হয়েছিলেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। প্রেমিক অর্জুন কাপুরের কাকা অনিল কাপুর। তাই অর্জুনের সঙ্গেই অনিল কাপুরের বাড়িতে দিওয়ালি পার্টিতে হাজির হতে দেখা যায় তাকে। অবশ্য পুরো কাপুর পরিবারই এদিনের পার্টিতে হাজির ছিল।

প্রেমিকা মালাইকার সঙ্গে এদিন উদযাপনের একটি ছবি শেয়ার করেন অর্জুন। সঙ্গে জুড়ে দেন একটু রোমান্টিক ক্যাপশন। পাপারাজ্জিদের তোলা ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে অর্জুন লেখেন, ‘যখন আমার বোকামোগুলো দেখে ও হাসে… এভাবেই ও আমাকে খুশি করে @malaikaaroraofficial. ধন্যবাদ @ak_paps এই ছবিটার জন্য’।

ছবিতে ক্যামেরার দিকে পিছন করে দাঁড়িয়ে থাকতে দেখা যায় মালাইকাকে। তার পাশে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে হাসছেন অর্জুন।

হিন্দুস্তান টাইমস জানায়, কাপুর পরিবারের দিওয়ালি পার্টিতে মালাইকাকে সঙ্গে নিয়েই হাজির হতে দেখা যায় অর্জুনকে। মালাইকা পার্টিতে ঢোকার আগে অর্জুনের সঙ্গে ক্যামেরাবন্দি হন। মণীশ মালহোত্রার ডিজাইন করা গোলাপি শিফন শাড়িতে দেখা গেছে এই বলিউড অভিনেত্রীকে। আর অর্জুন পরেছিলেন পাঞ্জাবি।

ছবি দেখে ভালোবাসার ইমোজি দিয়েছেন অভিনেতা সঞ্জয় কাপুরের স্ত্রী তথা অর্জুনের কাকি মাহিপ কাপুর। তাহিরা কাশ্যপ, ইশা গুপ্তাও ভালোবাসার ইমোজি দিয়েছেন।

বলিউডপাড়ায় গুজব রয়েছে, বয়সে বড় ও ডিভোর্সি মালাইকার সঙ্গে ছেলের সম্পর্ক মেনে নিতে পারেননি বাবা বনি কাপুর। তাই পারিবারিক অনুষ্ঠান থেকে প্রেমিকাকে দূরেই রাখেন অর্জুন। তবে, এদিন সব বিতর্কের অবসান ঘটিয়ে পারিবারিক অনুষ্ঠাতে মালাইকার সঙ্গে হাজির হতে দেখা যায় অর্জুন কাপুরকে।

নদী বন্দর / পিকে

 

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com