1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
সন্তান বেড়ে যাওয়ার ভয়ে বাড়ি থাকেন না সাইফ আলি খান! - Nadibandar.com
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ১৬৬ বার পঠিত

বলিউডের ছোট নবাব তিনি। অনেকদিন ধরেই নিজের মতো করে রাজত্ব শাসন করে যাচ্ছেন। জনপ্রিয়তায় আজও অনেকের চেয়ে এগিয়ে। পারিশ্রমিকও নেন বেশ মোটা অংকের। কাজ করছেন নিয়মিতই, তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে।

বলছি অভিনেতা সাইফ আলি খানের কথা। তিনি নাকি আজকাল একদম বাড়িতে থাকতে চান না। কেন?

সেই জবাব নিজেই দিয়েছেন। সম্প্রতি ‘দ্য কপিল শর্মা শো’-তে এসে বাড়ি না থাকার কারণ নিয়ে প্রশ্নের উত্তরে সাইফ জানান, তিনি বাড়িতে থাকলে সন্তান বেড়ে যায়। তাই কাজ নিয়ে বাইরে ব্যস্ত থাকছেন।

গত ফেব্রুয়ারি মাসে আবার বাবা হয়েছেন সাইফ। দায়িত্ব বেড়ে যাওয়ার ফলেই কি বেশি কাজ করছেন ইদানীং? অনুষ্ঠানে সাইফের কাছে প্রশ্ন রেখেছিলেন কপিল। তার জবাবে সাইফ বলেন, ‘না। পরিবারের সদস্য বৃদ্ধির চাপে বেশি কাজ করছি না। আমার ভয়টা অন্য। আমি যদি বাড়িতে বসে থাকি, তাহলে নির্ঘাত আমার আরও সন্তান হবে।’

সাইফের জবাব শুনে হেসে গড়াগড়ি খান কপিলসহ উপস্থিত সবাই।

‘বান্টি অউর বাবলি ২’ ছবির প্রচারে রানি মুখার্জির সঙ্গে কপিলের অনুষ্ঠানে এসেছিলেন সাইফ। এই ছবিটি মুক্তি পাবে শিগগিরই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com