1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
আরও একটি ক্রিকেট টিম কিনলেন শাহরুখ - Nadibandar.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ২২৩ বার পঠিত

পুত্র আরিয়ান খানের মাদক কাণ্ড নিয়ে গত এক মাস ধরে চাপের মুখে ছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। কোনো কথাই বলেননি কোথাও। নানা রকম রসিকতায় সবাইকে মাতিয়ে রাখা শাহরুখ ছিলেন বিধ্বস্ত। তার জীবন যেন থমকে গিয়েছিলো।

তবে জামিনে মুক্ত হয়ে ছেলে ঘরে ফিরতেই আগের চেনা রুপে ফিরতে চলেছেন শাহরুখ। ব্যবসায় মন দিচ্ছেন। শুরু করতে যাচ্ছেন শুটিংও।

এদিকে খবর এলো, একটি ক্রিকেট টিমও কিনেছেন কিং খান। দুবাইয়ের এমিরেটস ক্রিকেট বোর্ডের এমিরেটস টি ২০ লিগে নতুন ফ্র্যাঞ্চাইজি কিনেছেন তিনি।

আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ও ক্যারিবিয়ান ক্রিকেট লিগে ট্রিনবাগো নাইট রাইডার্স নামে দুটি দলের মালিক তিনি। এবার আরও একটি টিম যুক্ত হচ্ছে তার মালিকানায়।

ক্রিকেট বিশ্বে যেভাবে জনপ্রিয় হয়ে উঠছে দুবাই তাতে এই টুর্নামেন্টেরও ভবিষ্যতে সফলতাই দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞরা। তাই বলা যায়, ঠিক জায়গাতেই তীর মেরেছেন শাহরুখ।

একা শাহরুখ নন, খবর মিলেছে মুম্বাই ইন্ডিয়ানসের মালকিন নীতা অম্বানিও নাকি দল কিনেছেন এই নতুন লিগে।

এই দুই তারকা ছাড়াও দিল্লি ক্যাপিটালসের কিরণ কুমার গান্ধী এবং ফাইনান্সিয়াল সার্ভিসেস কোম্পানি ক্যাপ্রি গ্লোবালও দল কিনেছে এমিরেটস টি ২০ লিগে। শোনা যাচ্ছে, চেন্নাই সুপার কিংসও দল কেনার চিন্তা ভাবনা করছে।

কিছুদিন আগেই শোনা গিয়েছিল, আইপিএলে একটি ক্রিকেট দল কিনতে চলেছেন রণবীর দীপিকা। বিসিসিআই ইতিমধ্যেই ঘোষণা করেছে ২০২২ সালে আইপিএলে আরো দুটি দল বাড়তে চলেছে। শোনা যাচ্ছে তাদের মধ্যে একটি দল কেনার ইচ্ছা রয়েছে দীপবীরের।

নদী বন্দর / বিএফ

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com