1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
কারিনার অভিমান ভাঙাতে পা ধুয়ে দিয়েছিলেন অমিতাভ - Nadibandar.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ১৫৮০ বার পঠিত

সেই ১৯৮৩ সালের ঘটনা। ‘পুকার’ ছবি মুক্তি পেয়েছে। অমিতাভ বচ্চন এবং রণধীর কাপুর একসঙ্গে অভিনয় করলেন এখানে। সুপারহিট ছবি। সেই ছবির শুটিংয়ের সময়ে চমকপ্রদ এক ঘটনা ঘটে। অমিতাভ সেই ঘটনাটি লিখেছেন নিজের ব্লগে।

গোয়ায় মারপিটের দৃশ্য শ্যুট হচ্ছে। রণধীরের ছোট মেয়ে কারিনা কাপুরও সেখানে উপস্থিত। সে সময়ে তার বাবাকে মারছেন অমিতাভ। ছোট কারিনা কাঁদতে কাঁদতে ছুটে গিয়ে বাবাকে রক্ষা করার চেষ্টা করেন।

‘দুষ্টু লোক’-এর থেকে বাঁচানোর জন্য বাবাকে জড়িয়ে ধরেন কারিনা। বালিতে পা গেছে নোংরা হয়ে।

এমনই সময়ে কারিনার সেই ‘দুষ্টু লোক’ ওরফে অমিতাভ শুট থামিয়ে বেবোর কাছে এসে তার পা ধুয়ে দেন জল দিয়ে। এভাবেই কারিনাকে তিনি বোঝাতে চেয়েছিলেন, রণধীরকে মারধর করার ঘটনা সত্যি নয়। সবই নকল, অভিনয়।

শাহেনশাহ লিখেছেন, ‘পা ধুয়ে দেওয়ার পরে মনে হয়, কারিনার ধারণা একটু হলেও পাল্টেছিল যে আমি খারাপ নই। কারিনা আজও সেই ঘটনা মনে রেখেছে।’

নদী বন্দর / সিএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com