1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
মিথিলায় মজলেন শ্রীজাত, দূর্বার সঙ্গে ঘনিষ্ঠ সৃজিত! - Nadibandar.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ২৩২ বার পঠিত

কলকাতার চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করে বর্তমানে সেখানেই থাকছেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এই জনপ্রিয় তারকা দম্পতির জীবনযাপনে গণমাধ্যমের চোখ থাকে সবসময়ই। এবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে তাদের ছবি। তবে তাদের সেই দৃশ্যপটে এবার হাজির হয়েছেন আরও দুজন মানুষ।

রোববার (১৯ ডিসেম্বর) শীতের আমাজের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিস্ফোরক পোস্ট করেন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। তার ফেসবুক ওয়ালে একটি কোলাজ করা ছবি ভেসে উঠতেই গুঞ্জন শুরু হয় টালিপাড়ায়।

হিন্দুস্তান টাইমস জানায়, টালিপাড়ার দুই জনপ্রিয় দম্পতি সৃজিত-মিথিলা এবং শ্রীজাত বন্দ্যোপাধ্যায়-দূর্বা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ছবিতে দেখা যাচ্ছে অন্য কিছুই। বউ অদল-বদল করে নিয়েছেন দুজনে! ছবি দেখে রীতিমতো অবাক নেটিজেনরা। পোস্টে দেখা যাচ্ছে মিথিলার সঙ্গে শ্রীজাত, অন্যদিকে দূর্বার সঙ্গে সৃজিত।

ছবি পোস্ট করে শ্রীজাত লেখেন, ‘নাচের তালে মিথিলায় মজলেন শ্রীজাত; দূর্বা ও সৃজিতের ঘনিষ্ঠ ছবি এলো সামনে! তাহলে কি এত বছরের বন্ধুত্বে ইতি? নতুন সম্পর্কের উষ্ণতায় ভাঙনের ছায়া দেখছে টালিগঞ্জ। এতে ক্ষুব্ধও হয়েছেন নেটিজেনদের অনেকে।

শ্রীজাতের ক্যাপশন দেখে বোঝাই যাচ্ছে পুরো বিষয়টাই মজার ছলে করেছেন তিনি। নিজেদের মধ্যে মজা এবং খুনসুটিতে মেতে উঠেছেন তারা। মূলত কোনো পার্টিতে এই ছবি তোলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নেটিজেনরাও মজা নিচ্ছেন তাদের এই ছবি দেখে।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com