1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
আজীবন নিষিদ্ধ হচ্ছেন অনন্য মামুন! - Nadibandar.com
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১
  • ১৮৪ বার পঠিত

সদ্য মুক্তিপ্রাপ্ত ‘নবাব এলএলবি’ সিনেমায় অশ্লীলতা এবং পুলিশকে হেয় করার অভিযোগে কারাগারে আছেন চলচ্চিত্র পরিচালক অনন্য মামুন। পর্নোগ্রাফি আইনে রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়েছিল তাকে। আদালতে হাজির করা হলে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন আদালত।

এ ঘটনায় পরিচালক সমিতির ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়ে বলে মনে করছেন সিনেমাপাড়ার একাধিক পরিচালক। ফলে অনন্য মামুনকে নিষিদ্ধ করার দাবি তুলেছেন অনেকে। নাম প্রকাশ না করার শর্তে এমনটাই জানিয়েছেন চলচ্চিত্রের এক জেষ্ঠ্য পরিচালক। 

বিষয়টি নিয়ে জানতে চাইলে পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বুধবার (৬ জানুয়ারি) বলেন, এ বিষয়ে আমি কোন কথা এখন বলতে পারব না। ১৬ জানুয়ারি আমাদের সমিতির মিটিং আছে। সেখানে বিষয়টি উত্থাপন করা হবে। তারপর যা সিদ্ধান্ত হয়।

এর আগে, ২০১৭ সালে মানবপাচারের অভিযোগে মালয়েশিয়ায় গ্রেফতার হয়েছিলেন পরিচালক অনন্য মামুন। ওই সময় তার সদস্যপদ সাময়িক স্থগিত করেছিল পরিচালক সমিতি। পরে মুচলেকা দিয়ে ছাড় দেওয়া হয়েছিল তাকে। মুচলেকায় মামুন উল্লেখ করেছিলেন, পরবর্তীতে শৃঙ্খলা বিরোধী কোন কাজ করলে সমিতি তাকে আজীবন নিষিদ্ধ করলেও তার কোনো আপত্তি থাকবে না।

চিত্রনাট্যকার হিসেবে ২০০০ সালে ফিল্ম ক্যারিয়ার শুরু করেছিলেন অনন্য মামুন। ২০১২ সালে পরিচালনায় নামেন তিনি। এরপর নির্মাণ করেছেন প্রায় দশটি সিনেমা। যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণে প্রতারণার অভিযোগ আছে তার নামে। এছাড়া ভুয়া শিক্ষাসনদ দিয়ে পরিচালক সমিতিতে সদস্যপদ নেওয়া, অপেশাদারিত্বের আচরণের অভিযোগ শোনা যায় অনন্য মামুনকে ঘিরে।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com