1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
সালমানের সঙ্গে মারামারি করবেন ইমরান হাশমি - Nadibandar.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ২১৭ বার পঠিত

সালমান খান মানেই ব্লকবাস্টার, সুপারহিট সিনেমা। এক থা টাইগার, টাইগার জিন্দা হ্যায় সিনেমার ব্যাপক সফলতার পর বহু প্রতীক্ষিত সিনেমা ‘টাইগার থ্রি’। সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ায় পর থেকেই সিনেমাটি শিরোনামে ছিল।

শুটিংয়ের জন্য সালমান ও ক্যাটরিনা কাইফ যখন ইউরোপে ছিলেন মনীশ শর্মা পরিচালিত সিনেমাটি তখন থেকেই শিরোনামে আসা শুরু করে। রাশিয়া, অস্ট্রিয়া, তুরস্ক ও ভারতের কিছু অংশে সিনেমার শুটিং হয়েছে বলে জানা গেছে।

এবার সিনেমাটি সম্পর্কে জানা গেলো নতুন এক তথ্য। ভারতীয় গণমাধ্যম ইটাইমস দাবি করেছে, বলিউডের কিসারখ্যাত ইমরান হাশমি ‘টাইগার থ্রি’ ছবিটির শুটিংয়ে যোগ দেবেন।

প্রতিবেদনে একটি সূত্র থেকে পাওয়া তথ্যে বলা হয়েছে, ‘ইমরান হাশমি এবং সালমান খান এসআরপিএফ গ্রাউন্ড সেটে কয়েকজন আন্তর্জাতিক অ্যাকশন পরিচালকের সঙ্গে শুটিং করবেন।’

যদিও ৪২ বছর বয়সী ইমরান ‘টাইগার থ্রি’- তে কাজ করার বিষয়টি অস্বীকার বা নিশ্চিত করেননি। বেশ কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে অভিনেতাকে সালমান খানের সিনেমায় দেখা যাবে।

নদী বন্দর / এমকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com