1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
একসঙ্গে ৭০টি সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে তাক লাগিয়ে দেন গোবিন্দ - Nadibandar.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ২১৭ বার পঠিত

বলিউডের আইকনিক অভিনেতাদের একজন গোবিন্দ। বিভিন্ন ব্লকবাস্টার সিনেমা দিয়ে এক দশকেরও বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করেছেন। ভক্তদের মাতিয়েছেন কমেডি নির্ভর অভিনয় ও নাচ দিয়ে। নব্বই দশকে বি-টাউনের সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন ছিলেন ‘কুলি’ খ্যাত অভিনেতা।

জনপ্রিয়তা ও চাহিদায় এতোটাই এগিয়ে ছিলেন গোবিন্দ, একই সময়ে একাধিক সিনেমায় কাজ করার জন্য সুপরিচিত ছিলেন গোবিন্দ। অভিনেতা তার একটি সাক্ষাৎকারে একাধিক সিনেমায় কাজ করার বিষয়ে প্রথম কথা বলেছিলেন। ই টাইমসের মতে ওই সাক্ষাৎকারটি তার অভিনীত ‘ঘর মে রাম গালি মেন শাম’ সিনেমার শুটিং চলাকালীন দিয়েছিলেন।

সেসময় অভিনেতার একসঙ্গে একাধিক সিনেমায় কাজ করার গুঞ্জন উঠেছিল। এই গুজব সম্পর্কে কথা বলতে গিয়ে অভিনেতা স্বীকার করেছেন তিনি একসঙ্গে মোট ৭০টি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন।

যদিও পরে তিনি সবগুলো সিনেমায় কাজ করতে পারেননি। পর্যাপ্ত সময় ছিল না তার। কিছু সিনেমা পরিচালকেরাই বাতিল করে দেন। কিছু অভিনেতা নিজে বাতিল করেন। এরপরও দিনে পাঁচটি সিনেমার শুটিং করতেন গোবিন্দ।

‘ছি-ছি’ সংলাপ দিয়ে জনপ্রিয় এ অভিনেতা ১৯৮৭ সালে ‘লাভ ৮৬’ সিনেমা দিয়ে বলিউড যাত্রা শুরু করেন। এরপর উপহার দিয়েছেন ‘কুলি নং ওয়ান’, ‘রাজা বাবু’, ‘আখিয়ন সে গুলি মারে’, ‘হিরো নং ওয়ান’, ‘নসিব’সহ আরও অনেক ব্লকবাস্টার সিনেমা।

জনপ্রিয় অভিনেতা গোবিন্দকে শেষ দেখা গেছে কমেডি-ড্রামা ‘ফ্রাইডে’- তে। সিনেমাটি ২০১৮ সালের ১২ অক্টোবর মুক্তি পেয়েছিল।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com