1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
এবার ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আসছেন হিরো আলম - Nadibandar.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ২১৮ বার পঠিত

বগুড়ার যুবক আশরাফুল আলম। সবার কাছে তিনি হিরো আলম। অভিনয়, প্রযোজনা, গান নিয়ে নিয়মিত তিনি নিজের মতো করে। কয়েকদিন আগে আবারও জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু এবং নন্দীগ্রাম উপজেলা) থেকে অংশ নেবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি।

এবার হিরো আলম জানান, ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আসছেন।

তিনি বলেন, ‘এই বছরে আমার তিনটা ছবি মুক্তি দিতে চাই। কাজ কম্পলিট হয়ে আছে। কিন্তু করোনার কারণে হলে রিলিজ দিতে সাহস পাচ্ছি না। আর সারা দুনিয়া আবার ঘর বন্দী জীবনে চলে যাচ্ছে। আমাদের দেশে আবার বিধি নিষেধের সিদ্ধান্ত এসেছে। তাই চিন্তা করে দেখলাম কিভাবে কাজগুলো রিলিজ দেওয়া যায়।

সেই ভাবনা থেকেই ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আসছি। কারো কাছে যাবো না। নিজের কাজ নিজে রিলিজ দেবো। যার ইচ্ছে হবে দেখবে।’

ওটিটি প্ল্যাটফর্মের নাম এখনো ঠিক হয়নি। শিগগিরই নাম ঘোষণা করবেন বলে জানান হিরো আলম।

হিরো আলম আরও বলেন, ‘আমার তো বগুড়া ডিশের ব্যবসা আছে ।তা থেকে আমার ভালো অভিজ্ঞতা আছে। আশা করি ওটিটির বিজনেসও আমি ভালোভাবে চলাতে পারবো। কোনো সমস্যা হবে না। নতুন নতুন ছেলে মেয়েদের কাজের জায়গা দিতে পারবো। যা আমার কাছেও ভালো লাগবে। আশা করছি এই বছরে সবার সামনে চলে আসবে আমার ওটিটি প্ল্যাটফর্ম।’

তিনি চলচ্চিত্র শিল্পী নির্বাচন নিয়ে বলেন, ‘চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেলের জন্য সবার কাছে ভোট চাইছি। আশা করছি সুষ্ঠু নির্বাচন হলে বিপুল ভোটে বিজয়ী হয়ে আসবে এই প্যানেল। আল্লাহর কাছে এই দোয়া করি। ইন্ডাস্ট্রি ও শিল্পী সমিতির বর্তমানে যে অবস্থা তাতে করে কাঞ্চন সাহেবের মতো গুণী মানুষকে শিল্পীদের অভিভাবক হিসেবে খুব দরকার। নিপুণ আপার মতো, রিয়াজ ভাইদের মতো মানুষদের দরকার।

আমি শিল্পী সমিতির সদস্য নই। তাতে কি। আমি একজন চলচ্চিত্র কর্মী হিসেবে চাই চলচ্চিত্রের শিল্পীরা বাজে লোকদের খপ্পর থেকে মুক্তি পাক। ভালোভাবে কাজ করে বেঁচে থাকুক।’

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com