1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
হাসপাতালে ভর্তি অভিনেত্রী দোলন রায় - Nadibandar.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুন, ২০২২
  • ১৭৩ বার পঠিত

শুটিং থেকে ফিরেই হিট স্ট্রোকে আক্রান্ত হন কলকাতার অভিনেত্রী দোলন রায়। দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় তার অসুস্থতার খবর জানিয়েছেন।

হাসপাতালে তোলা তিনটি ছবি পোস্ট করে দোলন জানান, ‘টুম্পা অটোওয়ালি’ ধারাবাহিকের শুটিং থেকে ফিরেই অসুস্থ হয়ে পড়ি। আশা করছি, খুব দ্রুত কাজে ফিরতে পারব। ছবিতে দোলনকে হাসপাতালের পোশাক পরে বেডে শুয়ে থাকতে দেখা যাচ্ছে।

নব্বইয়ের দশকে বড় পর্দায় পথচলা শুরু করেন দোলন রায়। সিনেমার পাশাপাশি সিরিয়ালেও চুটিয়ে অভিনয় করছেন। সম্প্রতি ‘টুম্পা অটোওয়ালি’র টিমের সঙ্গে যুক্ত হন তিনি। সেই সিরিয়ালের শুটিং করতে গিয়েই প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন।

এদিকে অভিনেত্রীর পোস্ট দেখার পর থেকেই উদ্বিগ্ন তার অনুরাগীরা। অনেকেই কমেন্ট বক্সে দোলনের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

সূত্র: সংবাদ প্রতিদিন

নদী বন্দর/এসএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com