1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
ইসলাম অবমাননার অভিযোগে আফগান মডেল আটক - Nadibandar.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুন, ২০২২
  • ১৬২ বার পঠিত

ধর্ম অবমাননার অভিযোগে জনপ্রিয় আফগান মডেল আজমল হাকিকিকে আটক করল তালেবান। আটক করা হয়েছে আর এক মডেল গোলাম সাখিসহ আজমলের তিন সঙ্গীকেও।

তালেবান সরকারের গোয়েন্দা বিভাগ ‘জেনারেল ডিরেক্টরেট অফ ইন্টেলিজেন্স’-এর  পক্ষ থেকে বুধবার এ কথা জানিয়ে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আটক কৃতদেরবিরুদ্ধে পবিত্র কোরান অবমাননার অভিযোগ ওঠায় মঙ্গলবার তাঁদের আটক করা হয়েছে। ’

তালেবান সূত্রের বরাত দিয়ে কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, আজমল এবং সাখির বিরুদ্ধে কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হাস্যকর ভাবে’ কোরআন পাঠের অভিযোগ উঠেছিল।

তবে ওই  দুজনই তার পরে বিষয়টি নিয়ে ক্ষমা চেয়ে বিবৃতিতে জানিয়েছিলেন, পবিত্র কোরান বা ইসলাম অবমাননার কোনও অভিপ্রায় তাঁদের ছিল না। যদি কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগে থাকে তবে তাঁরা ক্ষমাপ্রার্থী। একটি আফগান 
জানা গেছে,সাখি মানসিক অবসাদের শিকার। প্রসঙ্গত, তালিবান শাসিত আফগানিস্তানে ধর্ম অবমাননার অভিযোগ প্রমাণিত হলে মৃত্যুদণ্ডের সাজা হতে পারে।

সূত্র-ভয়েস অফ আমেরিকা, আনন্দবাজার

নদী বন্দর/এসএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com