1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
সেই পরিচালককেই বিয়ে করলেন নয়নতারা - Nadibandar.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ১৭৪ বার পঠিত

ভারতের দক্ষিণী সিনেমার পরিচালক বিগনেশ শিবানের সঙ্গে ‘লেডি সুপারস্টার’ নয়নতারার অর্ধযুগের প্রেম। সেই প্রেমকে পূর্ণতা দিতে বৃহস্পতিবার (৯ জুন) সাত পাকে বাঁধা পড়েছেন তারা। তামিলনাড়ুর মহাবালিপুরমের এক হোটেলে এই জুটির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

জানা গেছে, এদিন মনিকার ডিজাইন করা পোশাকে বর-কনে সাজেন নয়নতারা ও বিগনেশ। শোবিজের অনেক তারকাই তাদের বিয়েতে যোগ দিয়েছেন। বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় নিজেরাই শেয়ার করবেন নবদম্পতি।

এদিকে বিয়ের আগেই ভারতের চেন্নাইয়ের অভিজাত এলাকা পোয়েস গার্ডেনে নতুন একটি বাড়ি কিনেছেন নয়নতারা। সেখানেই বসবাস করেন দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা রজনীকান্ত, তার মেয়ের জামাই অভিনেতা ধানুশ। এই পোয়েস গার্ডেনে একটি অ্যাপার্টমেন্টের দুটি ফ্ল্যাট কিনেছেন নয়নতারা। তবে ফ্ল্যাট কিনতে কত টাকা ব্যয় হয়েছে তা জানা যায়নি।

প্রসঙ্গত, ২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ সিনেমার শুটিংয়ের সময় নয়নতারা-বিগনেশের প্রেমের শুরু। ২০২১ সালে বাগদান সেরেছেন তারা। অবশেষে বিয়েতে পূর্ণতা পেল তাদের প্রেম।

বর্তমানে নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত নয়নতারা ও বিগনেশ। নায়িকার হাতে রয়েছে ‘আনাত্তে’ সিনেমার কাজ। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত। সিনেমায় রজনীকান্তের স্ত্রীর চরিত্রে দেখা যাবে নয়নতারাকে। এ ছাড়াও এই সিনেমায় আছেন মীনা, খুশবু, কীর্তি সুরেশ, প্রকাশ রাজ, জ্যাকি শ্রফ প্রমুখ। এ ছাড়া মালায়ালাম ভাষার ‘লুসিফার’ সিনেমার রিমেকে দেখা যাবে নয়নতারাকে।

অন্যদিকে ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমার পরিচালনা নিয়ে ব্যস্ত বিগনেশ শিবান। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন নয়নতারা, সামান্থা আক্কিনেনি ও বিজয় সেতুপাতি।

সূত্র: পিঙ্কভিলা

নদী বন্দর/এসএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com