1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
জায়েদ আমাকে সম্মান করে, আমি তাঁকে স্নেহ করি : মৌসুমী - Nadibandar.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ৩৩৮ বার পঠিত

বাংলাদেশ শিল্পী সমিতিতে গতকাল রবিবার অভিনেতা ওমর সানী অভিযোগ দিয়েছেন যে জায়েদ খান চার মাস ধরে তাঁর স্ত্রী মৌসুমীকে জায়েদ খান বিরক্ত করে আসছে। এই ঘটনার মাত্র কয়েক ঘণ্টা পরই ওমর সানীর অভিযোগকে ভিত্তিহীন বলে অভিহিত করলেন মৌসুমী।  

জায়েদের বিরুদ্ধে অভিযোগ একেবারে ভিত্তিহীন বলেও প্রকাশ পেল মৌসুমীর কথা। তিনি জায়েদকে স্নেহ করেন, জায়েদও তাঁকে সম্মান করেন এমনটাই জানালেন কেয়ামত থেকে কেয়ামত খ্যাত অভিনেত্রী মৌসুমী।

শুধু তাই নয় ওমর সানীর আচরণে বিরক্তও মৌসুমী প্রকাশ করলেন মৌসুমী। সোমবার সকালে  মৌসুমী বলেন, ‘আমি মনে করি আমার প্রসঙ্গটা টানার প্রয়োজন ছিল না। আমি জায়েদকে অনেক স্নেহ করি, সে আমাকে যথেষ্ট সম্মান করে। আমাদের মধ্যে যতটুকু সম্পর্ক সেটুকু কাজের রিলেশন এবং খুবই ভালো রিলেশন। সেখানে আমাকে ওর অসম্মান করার প্রশ্নই ওঠে না। ‘

মৌসুমী বলেন, জায়েদের গুণ ছাড়া কোনো ধরনের অপ্রীতিকর অবস্থার সৃষ্টি করতে পারে এই ধরনের কোন মন মানসিকতা ওর মধ্যে আমি দেখিনি।

নদী বন্দর/এসএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com