1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
দীপিকার সঙ্গে নতুন চমক নিয়ে আসছে হৃত্বিক - Nadibandar.com
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
  • ১৯১ বার পঠিত

বলিউডের জনপ্রিয় তারকা হৃত্বিক রোশন রোববার (১০ জানুয়ারি) ৪৭-এ পা দিলেন। আর এই জন্মদিনে অনুরাগীদের উপহার হিসেবে নিজের পরবর্তী ছবির কথা ঘোষণা করলেন হৃত্বিক। সে সঙ্গে রয়েছে আরও একটি চমক। সেটি জানতে হলে চোখ রাখতে হবে হৃত্বিকের আগামী ছবি ‘ফাইটার’-এর টিজারে।

সোমবার (১১ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের একটি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এবার সিদ্ধার্থ আনন্দ এর প্রযোজনায় ‘ফাইটার’ ছবিতে প্রথমবার দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটি বাঁধছেন হৃত্বিক রোশন। ফাইটার ছবির টিজার নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন হৃত্বিক। 

হৃত্বিক টুইটারে লিখেছেন, ”মারফ্লিক্সের জন্য মমতা ও সিদ্ধার্থের প্রথম প্রযোজনা ফাইটার, তাতে অংশ নেওয়া আমার পক্ষে সম্মানের। এটা আমার কাছে আরও একটি কারণে স্পেশাল। কারণ, আমার এই পরিচালক বন্ধুর যাত্রা শুরু হয়েছিল একটি বিজ্ঞাপনের হাত ধরে। যার সাক্ষী ছিলাম আমি। ব্যাং ব্যাং এবং ওয়ার ছবির পরিচালনাও ও করেছে। এবার প্রযোজক হিসেবে ও পা রাখতে চলেছে। তাই আমি হৃদয়ের গভীর থেকেই উত্তেজনা অনুভব করছি। সিধ-কে ধন্যবাদ ওর এই যাত্রায় আমায় শামিল করার জন্য। এবার আকাশের দিকে তোমার যাত্রা শুরু হলো।”

অন্যদিকে ফাইটার ছবির টিজার শেয়ার করে দীপিকা লিখেছেন তার স্বপ্ন পূরণ হওয়ার কথা। অর্থাৎ হৃত্বিকের সঙ্গে কাজ করার স্বপ্ন এবার পূরণ হতে চলেছে বলিউডের জনপ্রিয় নায়িকা দীপিকার।

কিছুদিন আগেই ছিল দীপিকার জন্মদিন। সেদিন তাকে টুইট করে শুভেচ্ছা জানিয়েছিলেন হৃত্বিক। উত্তরে দীপিকা লিখেছিলেন, খুব দ্রুত আরও একটি সেলিব্রেশন হবে। খুব সম্ভবত, এই দিনটার ইঙ্গিত দিতে চেয়েছিলেন অভিনেত্রী। রোববার আবার ডাবল সেলিব্রেশনের কথা জানান দীপিকা। তার টুইটে চুপ থাকতে বলেন হৃত্বিক। আর এরপরেই মুক্তি পায় ‘ফাইটার’ এর টিজার। 

প্রসঙ্গত, দীপিকা-হৃত্বিকের ‘ফাইটার’ ছবিটি মুক্তি পাবে আগামী বছর (২০২২)। ইতিমধ্যেই তাদের একসঙ্গে দেখতে অপেক্ষার দিন গোনা শুরু হয়েছে অনুরাগীদের। 

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com