1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
শাবনূরের নাম ব্যবহার করে ত্রাণের নামে টাকা তুলে প্রতারণা - Nadibandar.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ১৫৯ বার পঠিত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে থাকেন অস্ট্রেলিয়ার সিডনিতে। সম্প্রতি তার নামে ফেক ফেসবুক আইডি খুলে বন্যার্তদের সাহায্যের নামে টাকা তুলছে একটি চক্র।

সে বিষয়ে সবাইকে সর্তক করে ফেসবুকে পোস্ট করেছেন এই অভিনেত্রী।

তাতে তিনি লিখেছেন, ‘আমার নাম এবং ছবি ব্যবহার করে কিছু অসাধু ব্যক্তি ফেসবুকে আইডি খুলে মানুষের কাছে ত্রাণের নামে টাকা চাচ্ছে! আপনারা সবাই এমন প্রতারক হতে সাবধান থাকবেন! আমি এর আগেও বহুবার বিভিন্ন জায়গায় বলেছি যে আপনারা আমার নামে ফেইক আইডি খুলে এভাবে মানুষের সঙ্গে প্রতারণা করবেন না, যাতে করে আমার ইমেজ ক্ষতিগ্রস্ত হয়!

আমি কখনোই চাই না, আমার কারণে কারও ক্ষতি হোক! কিন্তু আমি বারবার নিষেধ করার পরেও যারা প্রতিনিয়ত এভাবে আমার নামে ফেইক আইডি খুলে মানুষকে ঠকিয়ে যাচ্ছে, আমি তাদের নামে আইনের আশ্রয় নিতে বাধ্য হব! আপনারা সবাই এমন অসৎ ব্যক্তি হতে সাবধান থাকবেন!’

তারকাদের মধ্যে শাবনূর তুলনামূলক দেরিতে ফেসবুক ব্যবহার শুরু করেন। শাবনূরকে ফেসবুকে পেয়ে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা বেশ খুশিও হয়েছিলেন। কিন্তু এই অভিনেত্রীর নামে শতাধিক পেজ ও অ্যাকাউন্ট থাকায় বিরক্ত ভক্তরা।

জানা গেছে, এরইমধ্যে কিছু অ্যাকাউন্ট বাতিল করতে ফেসবুক কর্তৃপক্ষের কাছে রিপোর্টও করা হয়। তবে সব ফেক অ্যাকাউন্ট ও পেজ এখনো বাতিল করা সম্ভব হয়নি।

নদী বন্দর/এসএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com