1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
আজ ঢাকা মাতাবেন শিল্পা শেঠি - Nadibandar.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ১৬০ বার পঠিত

ঢাকা মাতাতে আসছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি। মিরর ম্যাগাজিন ম্যাক্স শপার্স প্রেজেন্স আয়োজিত বায়োজিন কসমেসিউটিক্যালস বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২২-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আজ শনিবার (৩০ জুলাই) ঢাকা আসছেন তিনি।

আয়োজক সূত্রে জানা গেছে, অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে বিকেল ৬টার দিকে ঢাকায় এসে পৌঁছাবেন অভিনেত্রী শিল্পা শেঠি। তিনি রাজধানীর হোটেল শেরাটনে রাত ৮টার দিকে অনুষ্ঠানে ২৫-৩০ জন সেরা লিডারের হাতে অ্যাওয়ার্ড তুলে দেবেন। তার পাশাপাশি অনুষ্ঠানে পারফর্ম করবেন।

এক ভিডিও বার্তায় ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করে এই অভিনেত্রী বলেন, ‘ঢাকার এ আয়োজনে যোগ দেওয়ার জন্য আমি মুখিয়ে আছি। আশা করছি, সবার সঙ্গে দেখা হবে। ’

২০১৬ সালেও ঢাকায় এসেছিলেন শিল্পা শেঠি। সে সময় ‘প্যাশন ফর ফ্যাশন’ নামের ফ্যাশন শোতে অংশ নিয়েছিলেন তিনি। ছয় বছর পর বাংলাদেশে আসতে পেরে আনন্দিত শিল্পা। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘প্রধান অতিথি হয়ে আসছি ঢাকায়। উদ্গ্রীব হয়ে আছি এই সফরের জন্য। কারণ, ঢাকায় আমার অসাধারণ সব ভক্ত আছেন। ’

শিল্পার পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রীরা এই আয়োজনে উপস্থিত থাকার কথা রয়েছে বলে জানিয়েছেন মিররের প্রধান শাহজাহান ভূঁইয়া রাজু। তাদের মধ্যে রয়েছেন তাহসান খান, মেহজাবীন চৌধুরী, বিদ্যা সিনহা মিম, অপু বিশ্বাস, দীঘি প্রমুখ।

নদী বন্দর/এসএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com