1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
বাটপার অধরা খান - Nadibandar.com
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ১৫৯ বার পঠিত

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন মাতাল নায়িকা অধরা খান। শফিক হাসান পরিচালিত দ্যা ফ্রড (বাটপার) নামক এই সিনেমায় নায়িকা হিসেবে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন।

সম্প্রতি অধরার সুলতানপুর সিনেমা সেন্সর পেয়েছে। খুব শিগগির সিনেমাটি মুক্তি পাবে।

এছাড়াও নতুন বেশ কয়েকটা সিনেমায় কাজ করছেন তিনি।

অধরা খান বলেন, নতুন বছরের শুরু থেকেই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। সিনেমাটির গল্প খুব সুন্দর। আমার কাছে ভালো লেগেছে। আশা করছি, একটি ভাল সিনেমা হবে।

এ বিষয়ে পরিচালক শফিক হাসান বলেন, দ্যা ফ্রড (বাটপার) সিনেমাটি নতুন বছরের শুরু থেকেই দেশ এবং দেশের বাহিরে শুটিং করবো। সুন্দর গল্প নিয়ে দেশীয় একটি সিনেমা হতে যাচ্ছে। শিল্পীদের ক্ষেত্রে বেশ কিছু চমক থাকছে। খুব শীঘ্রই অন্যান্য শিল্পী-কুশলীদেরকেও পরিচয় করিয়ে দিবো।

শরীফুল ইসলামের গল্পে সিনেমাটির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com