1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
নিজ বাসা থেকে মডেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার - Nadibandar.com
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১
  • ২০৯ বার পঠিত
নিজ বাসা থেকে তরুণ মডেল সাদিয়া নাজের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, আত্মহত্যা করেছেন সাদিয়া। তিনি রাজধানীর ভাটারা এলাকার বাসিন্দা ছিলেন।

সাদিয়ার মৃত্যুর খবরটি নিজের ফেসবুকে নিশ্চিত করেছেন মডেল বারিশা হক। তিনি লিখেছেন, বিদায় জানালো আরও একটি সম্ভাবনাময়ী তাজা প্রাণ। তরুণ মডেল আমার খুব প্রিয় সাদিয়া নাজ। গতকাল রাতে আত্মহত্যা করেছে। মরদেহ এখনও ছাড়া হয়নি। শেষ দেখতে পাবো কিনা জানিনা। সবাই দোয়া করবেন।

বারিশা আরও লেখেন, আমার ফ্যাশন হাউজের প্রথম ফটোশুট করেছিলাম এই মেয়েটাকে নিয়ে। এখনো ছবিগুলো প্রকাশ করিনি। আজ একটা করলাম। ভাবিনি ক্যাপশন এভাবে লিখতে হবে। বড়দের খুব সম্মান করত যখন যা কাজের জন্য বলেছি কখনওই পারিশ্রমিক এর কথা নিজে থেকে বলেনি যথাসময়ে বেস্ট আউটপুট দিয়ে কাজ করেছে। আমি সবসময় চাইতাম মেয়েটা এগিয়ে যাক। আজকের সকালবেলার সংবাদ খুবই কষ্টদায়ক আমার জন্য।

সাদিয়ার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন মডেল ফটোগ্রাফার সুমন হোসাইন। নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনিও। ওদিকে, সাদিয়ার নাজের এক আত্নীয় শাওন শান গণমাধ্যমকে জানান, গত রাত পৌনে ৩টার দিকে বাসায় গিয়ে তারা ফ্যানের সঙ্গে সাদিয়ার ঝুলন্ত দেহ দেখতে পান। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com