1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের বাবা আর নেই - Nadibandar.com
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১
  • ১৯০ বার পঠিত

না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা, নির্মাতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের বাবা মো. নাজিম উদ্দিন আহমেদ। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন। আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল ৬টা ৩০মিনিটে মৃত্যুবরণ করেছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়। তিনি জানান, আজ সকালে রাজধানীর বাংলাদেশ স্পেশাল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার বাবা।

বাবা হারানোর বিষয়টি ফেসবুকে জানিয়ে একটি পোস্টও করেছেন জয়। সেখানে তিনি লিখেছেন, ‘আমি আমার বাবাকে হারালাম। সকাল ৬টা ৩০মিনিটে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন।’

শাহরিয়ার নাজিম জয়ের পিতৃবিয়োগে শোক প্রকাশ করেছেন শোবিজে তার সহকর্মী ও বন্ধুরা।

জয়ের বাবা মো. নাজিম উদ্দিন আহমেদ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) প্রধান প্রকৌশলী এবং পরিচালক পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com