1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
মারপিট করতে শাহরুখের সঙ্গে দুবাই যাচ্ছেন জন আব্রাহাম - Nadibandar.com
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১
  • ১৯২ বার পঠিত

বছর দুই আগে ‘জিরো’ মুক্তির পর দীর্ঘ দিন বড় পর্দার বাইরে ছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। গত বছর সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ সিনেমা দিয়ে আবারো শুটিং সেটে ফিরেছেন তিনি। এ খবরে বেশ খুশি নায়কের ভক্তরা। স্বস্তিতে আছে ভারতের সিনেমা হল ব্যবসায়ীরাও।

‘পাঠান’ সিনেমাটিতে শাহরুখের বিপরীতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। মুম্বাইয়ের যশরাজ ফিল্মসের স্টুডিওতে ইতিমধ্যে বেশ কিছু অংশের শুটিংও শেষ করেছেন তারা।

এবার সিনেমাটির অ্যাকশন সিকুয়েন্সের শুটিং দৃশ্যের জন্য দুবাইয়ে উড়াল দিচ্ছে পুরো টিম। মূলত শাহরুখ খান এবং জন আব্রাহামের বিশেষ কিছু মারপিটের দৃশ্যায়ন হবে সেখানে।

সম্প্রতি বলিউড হাঙ্গামা তাদের এক প্রতিবেদনে প্রকাশ করেছে, অ্যাকশন সিকুয়েন্সের জন্য ২৫ সদ্যসের টিম নিয়ে দুবাই উড়াল দিচ্ছে ‘পাঠান’ টিম। এ টিমের সঙ্গে রয়েছেন জন আব্রাহামও। দুবাইয়ের বেশ কিছু আকর্ষণীয় জায়গায় শুটিং করবেন তারা। যার মধ্যে অন্যতম ‘মেদান ব্রিজ’।

এই স্থানে টম ক্রুজের ‘মিশন ইম্পসিবল’ সিরিজের একটি সিনেমার শুটিং করা হয়েছে।

এছাড়াও লিওয়া ওয়াসিসি এবং ফেরারি ওয়ার্ল্ডেও শুটিং করার কথা রয়েছে ‘পাঠান’ সিনেমার।

প্রসঙ্গত, ‘পাঠান’ সিনেমায় শাহরুখ-জনের বাইরেও অভিনয় করার কথা রয়েছে বলিউড ভাইজান সালমান খানের। মূলত স্বল্প সময়ের একটি দৃশ্যের অতিথি চরিত্রে অভিনয় করবেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com