1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
সারার ৩৬ কোটি টাকার সিনেমার আয় ৬১ কোটি - Nadibandar.com
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১৭০ বার পঠিত

লক্ষ্মণ উতেকর পরিচালিত বলিউড সিনেমা ‘জারা হাটকে জারা বাঁচকে’। রোমান্টিক-কমেডি ঘরানার এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন সারা আলী খান ও ভিকি কৌশল।

গত ২ জুন ভারতের ১৮০০ পর্দায় মুক্তি পেয়েছে এটি। তা ছাড়াও বিশ্বের আরো বেশ কিছু পর্দায় প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। বিশ্ব ব্যাপী বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে এটি।

বলি মুভি রিভিউজ ডটকম জানিয়েছে, মুক্তির প্রথম দিনে বিশ্ব ব্যাপী সিনেমাটি আয় করে ৫.৪৯ কোটি রুপি, দ্বিতীয় দিন ৭.২ কোটি রুপি, তৃতীয় দিন ৯.৯ কোটি রুপি, চতুর্থ দিন ৪.১৪ কোটি রুপি, পঞ্চম দিন ৩.৮৭ কোটি রুপি, ৬ষ্ঠ দিন ৩.৫১ কোটি রুপি, সপ্তম দিন ৩.২৪ কোটি রুপি, অষ্টম দিন ৩.৪২ কোটি রুপি, নবম দিন ৫.৭৬ কোটি রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ৪৬.৫৩ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৬১ কোটি টাকার বেশি।

প্রথমবারের মতো এ সিনেমায় জুটি বেঁধেছেন সারা-ভিকি। এ জুটির রসায়ন দেখে প্রশংসা করছেন সিনেমা প্রেমিরা। ২৮ কোটি রুপি অর্থাৎ ৩৬ কোটি টাকা বাজেটের এ সিনেমায় আরো অভিনয় করেছেন— সুস্মিতা মুখার্জি, নিরাজ সুদ, রাকেশ বেদি, আকাশ খুরানা প্রমুখ।

নদী বন্দর/এসএম

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com