1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
চলে গেলেন সংগীতশিল্পী পঙ্কজ উদাস - Nadibandar.com
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
নদী বন্দর ,ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭১ বার পঠিত

ভারতীয় গজলশিল্পী পঙ্কজ উদাস মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭২। দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থায় ভুগছিলেন বিখ্যাত এই গায়ক।

এক বিবৃতিতে পঙ্কজের টিম থেকে জানানো হয়, সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে মারা গেছেন পঙ্কজ।

বিবৃতিতে বলা হয়, ‘পঙ্কজ স্যার দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন এবং গত কয়েকদিন ধরে একেবারেই সুস্থ ছিলেন না। আজ সকাল ১১টার দিকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’

৪০ বছরেরও বেশি সময় বলিউড মাতিয়েছেন পঙ্কজ। হিন্দি ছবির গানে ৮০-র দশককে মুগ্ধ করেছেন পঙ্কজ। ‘চান্দি জ্যায়সা রং’, ‘না কাজরে কি ধার’, ‘দিওয়ারো সে মিল কর রোনা’, ‘আহিস্তা’, ‘থোড়ি থোড়ি প্যার করো’, ‘নিকলো না বেনাকাব’- পঙ্কজ উদাসের গাওয়া অসাধারণ সব গজল আজও শ্রোতাদের মনের রসদ। ‘নেশা’, ‘পয়মানা’, ‘হসরত’, ‘হামসফর’-এর মতো বেশ কয়েকটি বিখ্যাত অ্যালবামও রয়েছে।

নদী বন্দর/এসএকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com