1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
শ্রদ্ধার শতকোটির সিনেমার আয় ৩৯০ কোটি টাকা - Nadibandar.com
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৩০ বার পঠিত

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমা ‘স্ত্রী টু’। অমর কৌশিক পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন রাজকুমার রাও। কমেডি-হরর ঘরানার এ সিনেমা গত ১৫ আগস্ট মুক্তি পেয়েছে।

বিশ্বের প্র্রায় ৩ হাজার পর্দায় মুক্তি পেয়েছে ‘স্ত্রী টু’। মুক্তির প্রথম দিনে প্রেক্ষাগৃহে বাজিমাত করেছে সিনেমাটি। চলতি বছরে বেশ কটি হিন্দি সিনেমা মুক্তি পেয়েছে। প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমার মধ্যে এটি এখন শীর্ষে অবস্থান করছে। এ তালিকার দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে যথাক্রমে রয়েছে— ‘কল্কি’ (২১ কোটি রুপি), ‘ফাইটার’ (২০.৫ কোটি রুপি)।

৭৮.১৯ কোটি রুপি (১১০ কোটি ৮৬ লাখ টাকার বেশি) বাজেটে নির্মিত হয়েছে ‘স্ত্রী টু’। এটি প্রযোজনা করেছেন দিনেশ ভিজান ও জ্যোতি দেশপান্ডে। মুক্তির পাঁচ দিনে বক্স অফিসে সিনেমাটি কত টাকা আয় করেছে?

স্যাকনিল্কের তথ্য অনুসারে, মুক্তির পাঁচ দিনে শুধু ভারতে ‘স্ত্রী টু’ আয় করেছে ২৭৫.৫ কোটি রুপি (গ্রস)। বিদেশে আয় করেছে ৪৭ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটি মোট আয় করেছে ৩২২.৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩৯০ কোটি ৬৫ লাখ টাকার বেশি)।

কেবল বক্স অফিসে নয়, দর্শক-সমালোচকরাও সিনেমাটি দেখে প্রশংসা করছেন। রোটেন টমেটোসের তথ্য অনুসারে, ৯ জন সমালোচকের মধ্যে ৭৮ শতাংশ ইতিবাচক রিভিউ দিয়েছেন। দশের মধ্যে সিনেমাটির রেটিং দিয়েছেন ৬.৫।

শ্রদ্ধা-রাজকুমার ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— পঙ্কজ ত্রিপাঠি, অভিষেক ব্যানার্জি, মুশতাক খান প্রমুখ। তা ছাড়াও সিনেমাটিতে বেশ কজন তারকা ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। এ তালিকায় রয়েছেন অক্ষয় কুমার, তামান্না ভাটিয়া, বরুণ ধাওয়ান প্রমুখ।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com