1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
৫০০ কোটির সিনেমা : সীতাকে ছাড়াই শুটিং শুরু করলেন রাম ও রাবণ - Nadibandar.com
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৬৯ বার পঠিত

দক্ষিণ ভারতের সিনেমায় সুপারস্টার ‘বাহুবলী’খ্যাত অভিনেতা প্রভাস। এই নায়ক দিন কয়েক আগেই শেষ করেছেন তার নতুন সিনেমা ‘রাধে শ্যাম’-এর শুটিং। কথা ছিল শুরু করবেন আরেকটি নতুন সিনেমা। যার নাম ‘সালার’।

তবে জানা গেল, তার আগেই তিনি যোগ দিচ্ছেন বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আদিপুরুষ’-এর শুটিংয়ে। আজ ২ ফেব্রুয়ারি থেকে শুটিং করবেন তিনি এই সিনেমার জন্য।

সাম্প্রতি প্রভাস তার ইনস্টাগ্রাম একাউন্টে সিনেমার একটি লোগো শেয়ার করেন এবং শুটিং শুরু করার খবরটি জানান। প্রভাসের সঙ্গে প্রথম দিনেই শুটিংয়ে যোগ দিচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খান।

হিন্দু পুরাণের কাহিনী নির্ভর এই সিনেমাতে প্রভাসকে দেখা যাবে ‘রাম’ চরিত্রে। অপরদিকে সাইফ থাকছেন খল চরিত্র রাবণ হিসেবে। তবে শুরুতেই রাম ও রাবণ সীতাকে শুটিংয়ে পাচ্ছেন না। তার জন্য অপেক্ষা করতে হবে কিছুদিন।

সিনেমার নির্মাতা প্রতিষ্ঠান থেকে এখনো নায়িকার নাম প্রকাশ করা হয়নি। তবে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে এখানে প্রভাসের বিপরীতে দেখা যাবে বলিউড অভিনেত্রী কৃতি স্যাননকে।

প্রসঙ্গত, পরিচালক ওম রাউতের বহুল প্রতীক্ষিত ‘আদিপুরুষ’ ২০২২ সালের অক্টোবরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ সিনেমার ভিজ্যুয়াল বিভাগে কাজ করবে হলিউডের বিখ্যাত টিভি সিরিজ ‘গেম অফ থ্রোনস’-এর টেকনিক্যাল টিম। সিনেমার সর্বমোট বাজেট ধরা হয়েছে প্রায় ৫০০ কোটি টাকা।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com