1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
পপগায়িকা রিহানাকে ‘পর্ন স্টার’ বললেন কঙ্গনা - Nadibandar.com
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ২২০ বার পঠিত

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত প্রথম থেকেই ভারতে চলা কৃষক আন্দোলনের বিপক্ষে কথা বলছেন বলে অভিযোগ রয়েছে। কখনও আন্দোলনরত কৃষকদের ‘জঙ্গি’ বলা আবার কখনো কড়া ভাষায় আক্রমণ নিয়েও তার বিরুদ্ধে রয়েছে সমালোচনা।

এবার কৃষক আন্দোলনের পক্ষে কথা বলা বিশ্ববিখ্যাত মার্কিন গায়িকা রিহানার ওপর খেপেছেন কঙ্গনা। রিহানাকে ‘পর্ন গায়িকা’ বলেও সম্বোধন করছেন তিনি।

ভারতে চলা কৃষক আন্দোলনকে সমর্থন করে এক টুইটে রিহানা লিখেছেন, আমরা এই বিষয় নিয়ে কথা বলছিনা কেন?

এরপর থেকে তার পেছনে লেগে আছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা। তার কথায়, পপ গায়িকা রিহানা আসলে একজন ‘পর্ন স্টার’ যাকে টাকা দেয়া হয়েছে কৃষক আন্দোলনকে সমর্থন করে লেখা বা বলার জন্য।

কঙ্গনা আরও বলেছেন, রিহানা, সুনিধি চৌহান বা নেহা কাকারের মতোই একজন গায়িকা মাত্র। রিহানার বক্তব্যকে এতো আমল দেওয়ার কিছু নেই। ক্যামেরায় শরীরী নগ্নতা দেখিয়ে গান গায় রিহানা।

শিল্পীমহলের অনেকেই কঙ্গনার বক্তব্যতে বিরক্তি প্রকাশ করে বলছেন, নিজে একজন শিল্পী হয়ে আর একজন শিল্পীর প্রতি এমন মন্তব্য করা যায় কি?

তবে কঙ্গনার দাবি, বামপন্থীরা চলা এই কৃষক আন্দোলন থেকে সুবিধা নেয়ার চেষ্টা করছে।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com