1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
১০০ কোটি টাকার উপহার ফিরিয়ে দিলেন সঞ্জয়ের স্ত্রী - Nadibandar.com
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ২২৮ বার পঠিত

খুশি হয়ে স্ত্রীকে একশ কোটি টাকার উপহার দিয়েছিলেন অভিনেতা সঞ্জয় দত্ত। কিন্তু এক সপ্তাহের মাথায় সেই উপহার ফিরিয়ে দিলেন তার স্ত্রী। তবে কেন এই উপহার ফিরিয়ে দিলেন এ ব্যাপারে কিছুই জানায়নি তার স্ত্রী মান্যতা।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইটিনের একটি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্ত্রী মান্যতাকে চারটি ফ্ল্যাট উপহার দিয়েছিলেন অভিনেতা সঞ্জয় দত্ত। কিন্তু সেই সব উপহারই সঞ্জয়কে ফিরিয়ে দিলেন মান্যতা। ডিসেম্বরে চারটি ফ্ল্যাট উপহার হিসেবে স্ত্রীকে দিয়েছিলেন। চারটি ফ্ল্যাটের মোট দাম হয় ১০০ কোটি টাকার আশপাশে। কিন্তু এক সপ্তাহের মধ্যেই সবকটি ফ্ল্যাট ফিরিয়ে দিলেন স্ত্রী। ‌‌

ভারত সরকারের মতে, এই ফ্ল্যাটগুলোর মোট দাম ২৬.৫ কোটি টাকা। কিন্তু ভারতীয় ব্রোকারদের দাবি এই ফ্ল্যাটগুলোর মার্কেট ভ্যালু ১০০ কোটি টাকার বেশি। চারটি ফ্ল্যাটই মুম্বাইয়ের অন্যতম বিলাসবহুল এলাকায় ছিল। পালি হিলসের ইম্পেরিয়াল হাইটস বিল্ডিং এ এই ফ্ল্যাটগুলি কিনেছিলেন সঞ্জয়।

চারটি ফ্ল্যাটের মধ্যে দুটি ফ্ল্যাট ছিল বিল্ডিং এর চতুর্থ ও পঞ্চম তলায়। বাকি দুটি ছিল ১২ ও ১৩ তম তলায়। এই বিল্ডিংটি ২০০২ সালে তৈরি করেন সিরাজ লোখান্ডওয়ালা। বিল্ডিং এর বিশেষত্ব হল জানলা বা বারান্দা থেকে প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। 

কিন্তু ঠিক কী কারণে মান্যতা এই উপহারগুলি ফিরিয়ে দিলেন সঞ্জয়কে তা এখনও স্পষ্ট নয়। এই ব্যাপারে সঞ্জয়ও কোনও মন্তব্য করেননি।

প্রসঙ্গত, সঞ্জয় দত্তের সঙ্গে দীর্ঘ বারো বছর সংসার চলছে মান্যতার। ২০০৮ সালের ৭ ফেব্রুয়ারি গোয়ায় সঞ্জয়-মান্যতার বিয়ে হয়। এগারো বছর পেরিয়েও দুজনের সম্পর্ক আজও অটুট। সঞ্জয় মান্যতার বিয়ের দুই বছর পরে মান্যতা যমজ সন্তানের জন্ম দেন। ছেলের নাম সারাহান, মেয়ের নাম ইরকা। প্রায়ই যমজ সন্তানের সঙ্গে ছবি দেন মান্যতা।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com