1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
হঠাৎ ভীষণ রেগে গেলেন সালমান খান - Nadibandar.com
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ২২১ বার পঠিত

বিরক্ত হয়ে শেষমেশ রেগেই গেলেন সালমান খান। ‘বিগ বস’র ঘরে যা চলছে, তাতে বিরক্ত অনেকেই। এবার অনুষ্ঠানটির উপস্থাপক নিজেই খেপে গেলেন। তিনি সরাসরি বলে দিয়েছেন, ‘বিগ বস’-এ যা হচ্ছে তা বেশিদিন চলতে দেওয়া হবে না।

ঘরের ভেতরে থেকে একে অপরকে যেভাবে নোংরা ভাষায় আক্রমণ করা হচ্ছে, তার বিরুদ্ধে কার্যত চিৎকার করে উঠেছেন সালমান খান। সেই ভিডিওটি প্রকাশ পাওয়ার পরপরই সামাজিক মাধ্যমে তা ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, ‘বিগ বস-১৪’ সঞ্চালনা করতে গিয়ে খেপে যান সালমান। বসের ঘরে বসে প্রতিযোগীরা এসব কী করছেন বলে প্রশ্ন তোলেন তিনি। বসের ঘরে যা দেখানো হচ্ছে, তা কোনোটাই পূর্বপরিকল্পিত নয় বলেও স্পষ্ট জানান সালমান।

যখন বসের ঘরে চিৎকারজুড়ে দেন সালমান সেই সময় রাহুল বৈদ্য তার পাল্টা জবাব দিতে গেলে, তার ওপরও রেগে যান তিনি।

বিগ বসের ঘরে বর্তমানে অভিনব শুক্ল এবং রুবিনা দিলায়েকের সঙ্গে বিবাদ শুরু হয় রাখি সাওয়ান্তের। যার জেরে অভিনবকে ‘ঠারকি’ বলে আক্রমণ করেন রাখি, যা সহ্য করতে পারেননি অভিনবের স্ত্রী। রাখির ওই মন্তব্যের পরপরই তার ওপর জল ঢেলে দেন রুবিনা।

অন্যদিকে, শোয়ের মাঝে চটে যান দেবলীনা ভট্টাচার্য। ঘরের মধ্যে ক্যামেরার সামনেই ভাঙচুর চালাতে শুরু করেন তিনি। যে ভিডিও দেখে রেগে যান সালমান। রাখি, দেবলীনা, রুবিনাদের পাশাপাশি আলি গনিকেও আক্রমণ করেন অভিনেতা। আলি কেন ক্যামেরার সামনে সবাইকে ‘নাল্লা’ বলে আক্রমণ করেন, তা নিয়ে প্রশ্ন তোলেন সালমান খান।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com