1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
মারা গেছেন অভিনেত্রী তারিনের বাবা - Nadibandar.com
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৪৮ বার পঠিত

অভিনেত্রী তারিন জাহানের বাবা মো. শাহজাহান আর নেই। গতকাল ৯ ফেব্রুয়ারি বিকেল ৩টা ২৮ মিনিটে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তারিনের পারিবারিক সূত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে। 

মৃত্যুকালে মো. শাহজাহানের বয়স হয়েছিলো ৮০ বছর।

তারিনের বাবা মো. শাহজাহান গত ডিসেম্বরে গুরুতর অসুস্থ হন। সেসময় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তারপর প্রায় ৫০ দিনেরও বেশি সময় ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি।

এদিকে তার শরীর হঠাৎ বেশি খারাপ হওয়ায় গত ৭ ফেব্রুয়ারি তাকে সিসিইউতে নেয়া হয়েছিলো। অভিনেত্রী তারিন বিষয়টি আজ নিশ্চিত করেছেন ফেসবুকের এক স্ট্যাটাসে।

এদিকে তারিনের বাবার জানাজা সম্পর্কে এখনো তথ্য জানা যায়নি।

প্রসঙ্গত, তারিনের বাবা মো. শাহজাহান ছিলেন একজন ব্যবসায়ী। তিনি স্ত্রী তাহমিনা জাহান ও পাঁচ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com