1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
চমক জাগিয়ে ফিরছে এক ভিলেন - Nadibandar.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৩৭ বার পঠিত

সাফল্যের ৭ বছর পর সিনেমাপ্রেমিদের মাঝে আবারও ফিরে আসছে ‘এক ভিলেন’। তবে বেশ কিছু পরিবর্তন নিয়ে। ঠিক তাই। নির্মিত হচ্ছে ছবিটির সিক্যুয়েল। মোহিত সুরির পরিচালনায় এ সিনেমায় অভিনয় করছেন জন আব্রাহাম।

জনের সঙ্গে আছেন অর্জুন কাপুরও। সিনেমার নাম রাখা হয়েছে ‘এক ভিলেন রিটার্নস’।

গত বছরের শেষদিক থেকেই বলিউড পাড়ায় গুঞ্জন শুরু হয় সিনেমাটি নিয়ে। গুঞ্জন ছিল ‘আশিকি ২’ খ্যাত অভিনেতা আদিত্য রয় কাপুরকে দেখা যাবে মুখ্য চরিত্রে। তবে শেষ পর্যন্ত অর্জুনের উপরই ভরসা রাখলেন নির্মাতা মোহিত।

‘এক ভিলেন রিটার্নস’-এ কেন্দ্রীয় দুই নারী চরিত্রে অভিনয় করছেন দিশা পাটানি এবং তারা সুতারিয়া।

বলিউড হাঙ্গামা তাদের এক প্রতিবেদনে প্রকাশ করেছে, কিছুদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে সিনেমাটির শুটিং। এটি প্রযোজনা করছেন ভূষণ কুমার এবং একথা কাপুর।

সিনেমাটি মুক্তি দেওয়া হবে ২০২২ সালের ১১ ফেব্রুয়ারি। অর্থাৎ সিনেমাটির ঘোষণার পর ১ বছর পরেই মুক্তি পাচ্ছে ‘এক ভিলেন রিটার্নস’।

প্রসঙ্গত, ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘এক ভিলেন’ ছবিটি সেই বছরের অন্যতম জনপ্রিয় সিনেমা হিসেবে প্রতিষ্ঠিত হয়। বালাজি মোশন পিকচার ব্যানারে নির্মিত সেই সিনেমা পরিচালনা করেন মোহিত সুরি। সেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেন অভিনেতা রিতেশ দেশমুখ, শ্রদ্ধা কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা।

নদী বন্দর / জিকে

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com