1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
আবারও বিয়ে করলেন দিয়া মির্জা - Nadibandar.com
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ২১৫ বার পঠিত

বলিউড অভিনেত্রী দিয়া মির্জা আবারও বিয়ের পিঁড়িতে বসলেন। সোমবার (১৫ ফেব্রুয়ারি) ব্যবসায়ী বৈভব রেখির সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। দুই পরিবারের ঘনিষ্ঠদের নিয়ে মুম্বাইয়ে শুভ কাজটি সারলেন তারা।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের পর হাতজোড় করে বেরিয়ে আসেন দিয়া মির্জা। তিনি পাপারাৎজিকে নিজের হাতে মিষ্টি খাওয়ান। শুধু তাই নয়, বিয়ের পর ‘স্যার’ কোথায় বলে বৈভব রেখির খোঁজ করেন অনেকে, যার উত্তরে স্যার (বৈভব রেখি) অত্যন্ত লাজুক বলে দিয়া মির্জাকে মন্তব্য করতে শোনা যায়।

সোমবার লাল রঙের শাড়িতে সেজে বিয়ের পিঁড়িতে বসেন দিয়া মির্জা। পরিবার ও অত্যন্ত ঘনিষ্ঠ মিলিয়ে ৫০ জন বিয়ের অনুষ্ঠানে হাজির হন, যার মধ্যে অন্যতম অদিতি রয় হায়দরি, জ্যাকি ভাগনানি ও গৌতম গুপ্তা। গতকাল দুপুরে অদিতি নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে একটি ছবি শেয়ার করেন, যা দেখে স্পষ্ট হয়ে যায়, দিয়া মির্জা ও বৈভব রেখির বিয়ের অনুষ্ঠান কার্যত শুরু হয়ে গেছে। যদিও দিয়া মির্জাকে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ছবি শেয়ার করেননি।

jagonews24

সাহিল সাঙ্ঘার সঙ্গে বিচ্ছেদের পর বৈভব রেখিকে বিয়ে করেন দিয়া মির্জা। বেশ কয়েক বছর সংসারের পর বিচ্ছেদের সিদ্ধান্ত নেন সাহিল সাঙ্ঘা ও দিয়া। দিয়া-সাহিলের সম্পর্কে হানা দেয় বিবাহবহির্ভূত সম্পর্ক। তার জেরেই তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন বলে জানা যায়। যদিও দিয়া মির্জা এ বিষয়ে কখনও মুখ খোলেননি।

jagonews24

তাদের বিচ্ছেদের পর লকডাউনের মধ্যে মুম্বাইয়ের ব্যবসায়ী বৈভব রেখির সঙ্গে দিয়া মির্জা সম্পর্কে জড়ান বলে শোনা যায়। লকডাউনের মধ্যে দুজনের মধ্যে সম্পর্কের গভীরতা বাড়তে শুরু করলে, বিয়ের সিদ্ধান্ত নেন তারা। সোমবার পশ্চিম ব্যান্দ্রার বেল এয়ার অ্যাপার্টেমেন্টে বসে বৈভব-দিয়ার বিয়ের আসর।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com