1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
স্ত্রীর সঙ্গে ভালোবাসা দিবস পালন করে মামলা খেলেন অভিনেতা বিবেক - Nadibandar.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১
  • ২০৭ বার পঠিত

ভালোবাসা দিবস পালন করতে গিয়ে পুলিশের খাতায় নাম উঠল বলিউড অভিনেতা বিবেক ওবেরয়ের। মুখে মাস্ক ছাড়া বাইক চালানোর জন্য গত ১৯ ফেব্রুয়ারি মুম্বাইয়ের জুহু থানায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

মহারাষ্ট্রে করোনা সংক্রমণ আবার বাড়তে থাকায় গত ১৮ ফেব্রুয়ারি থেকে মাস্ক না পরলে, সেই ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সেই নিয়মের জেরেই বিপাকে পড়তে হয় অভিনেতাকে।

গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে স্ত্রী প্রিয়াঙ্কা আলভা ওবেরয়কে নিয়ে হার্লে ডেভিডসন বাইকে বেরিয়েছিলেন বিবেক। দুজনে ঘুরে বেড়ানোর ভিডিও নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেছিলেন অভিনেতা। তার পোস্ট করা সেই ভিডিও নেটমাধ্যমে অনেকে শেয়ার করে ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য তাকে তিরস্কার করেন।

হেলমেট এবং মাস্ক ছাড়া কেন বেরিয়েছেন, প্রশ্ন তুলে নেটাগরিকদের একাংশ। তরুণ প্রজন্মকে ভুল বার্তা দেওয়ায় অভিনেতার থেকে জরিমানা নেওয়া উচিত বলে দাবি করেন অনেকে।

সেই আলোচনার প্রেক্ষিতেই অভিনেতার বিরুদ্ধে পদক্ষেপ করেছে মুম্বাই পুলিশ। সান্তাক্রুজ ট্রাফিক পুলিশ ৫০০ টাকার ই-চালানও বার করে তার নামে।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com