1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
অসুস্থ অমিতাভ বচ্চন, হবে সার্জারি - Nadibandar.com
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ১৯৫ বার পঠিত

অসুস্থ বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। গেল কয়েকদিন ধরেই তার শরীর ভালো না। খুব দ্রুতই করাতে হবে সার্জারি। নিজের ব্লগ পোস্টে স্বয়ং অভিনেতা জানিয়েছেন এ খবর। এরপর থেকেই ভক্তরা রয়েছেন বেশ দুশ্চিন্তায়। করছেন প্রার্থনাও।

নিজের ব্লগ পোস্টে গত শনিবার অমিতাভ ফেসবুকে লেখেন, ‘অসুস্থ… সার্জারি… লিখতে পারছি না’। অনুরাগীরা তার দ্রুত আরোগ্য কামনা করে কমেন্টে ভরিয়ে দেন পোস্ট।

গত শনিবার একটি টুইটও করেন অমিতাভ। অভিনেতা লেখেন, ‘কোনো একটা কিছু প্রয়োজনের চেয়ে বেশি বড় হয়ে গেছে। এটাকে কেটে ফেলে ঠিক করতে হবে। জীবনের ভবিষ্যতের জন্য এটাই সিদ্ধান্ত। কালকেই জানতে পারব সেটা কেমন।’

গত বছরের জুলাই মাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন অমিতাভ। ২২ দিন মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে কাটিয়েছিলেন। সে সময় টুইটারের মাধ্যমে অভিনেতা নিজের স্বাস্থ্যের কথা জানাতেন অনুরাগীদের। তার আরোগ্য কামনা করে দেশের নানা প্রান্তে পূজা, যজ্ঞ করেছিলেন অনুরাগীরা।

সুস্থ হয়ে ২ আগস্ট বাড়ি ফিরেছিলেন তিনি। এ বারেও যাতে সে ভাবেই বিপত্তি কাটিয়ে ফিরে আসতে পারেন, সেই প্রার্থনাই করছেন তার অনুরাগীরা।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com