1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
দেশের প্রথম থ্রিডি সিনেমার নায়িকা জয়া, মুক্তি পাচ্ছে ১৯ মার্চ - Nadibandar.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ৩০২ বার পঠিত

বাংলাদেশের ইতিহাসে প্রথম থ্রিডি প্রযুক্তি সম্পন্ন সিনেমা হতে যাচ্ছে জয়া আহসানের ‘অলাতচক্র’। মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তিতে মুক্তি পেতে যাচ্ছে সরকারি অনুদানের এই ছবি। জয়া নিজেই সেই খবর নিশ্চিত করেন।

১৯৭১ আজও শিহরণ জাগায় বাংলাদেশীদের মনে। সেই মুক্তিযুদ্ধ নিয়েই লেখা আহমদ ছফার বিখ্যাত উপন্যাস ‘অলাতচক্র’। ১৯৮৫ সালে প্রথম প্রকাশিত হয় উপন্যাসটি। এরপর সাড়া ফেলে সাহিত্য অনুরাগীদের মনে।

সেই বিখ্যাত উপন্যাস থেকেই থ্রিডিতে তৈরি হয়েছে ‘অলাতচক্র’। এখানে অভিনয় করেন জয়া আহসান। আরও আছেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, অভিনেতা গাজী মাহতাব হাসান এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অনেকেই। অতিথি শিল্পী হিসেবে দেখা দেবেন ‘খাঁচা’র চলচ্চিত্র নির্মাতা আকরাম খান।

এ ছবিটি পরিচালনা করছেন হাবিবুর রহমান। ছবির থ্রিডি চিত্রগ্রহণে ছিল মুম্বাইয়ের ‘স্কাই ওয়ার্ক স্টুডিও’। যারা রজনীকান্ত, অক্ষয় কুমারের ‘রোবট’, ‘২.০’-র চিত্রগ্রহণ করেছিলেন।

সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে আসবে এ ছবিটি।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com